বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৩০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গবেষনাগারে করোনা ভাইরাসের পরীক্ষামূলক ওষুধ তৈরি করছে বাংলাদেশ ।

logoআর্ন্তজাতিক অনলাইন ডেস্কবুধবার, ৮ এপ্রিল ২০২০, রাত ৩:৪৭ সময় 0399
গবেষনাগারে করোনা ভাইরাসের পরীক্ষামূলক ওষুধ তৈরি করছে বাংলাদেশ ।

গবেষনাগারে করোনা ভাইরাসের পরীক্ষামূলক ওষুধ তৈরি করছে বাংলাদেশ ।

 সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ লাখ ২৩ হাজার ৪৭৭ জন। করোনা মোকাবেলায় দেশে দেশে চলছে গবেষণা। বেশকয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে ওষুধের প্রয়োগও শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত এটির কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। প্রাণঘাতী এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন
বেশ কয়েকটি দেশ করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলমান। তবে এর মধ্যে আশার আলো দেখাচ্ছে— ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রোক্সাইক্লোরোকুইন (এইচসিকিউ) ও ক্লোরোকুইন (সিকিউ) ওষুধ।
যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, কানাডা, জাপান, স্পেন, জর্ডানসহ বেশ কয়েকটি দেশে করোনা চিকিৎসায় ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রোক্সাইক্লোরোকুইন ও ক্লোরোকুইন ব্যবহার করছে।
এরই ধারাবাহিকতায় জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশীয় কোম্পানিগুলোকে হাইড্রোক্সিক্লোরোকুইন উৎপাদন এবং সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে। বাংলাদেশের বিকন ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এসকেএফ ফার্মাসিউটিক্যালস, জিসকা ফার্মাসিউটিক্যালস প্রভৃতি ওষুধ কোম্পানিগুলোও এ ওষুধ তৈরি করবে বলে।
অনুমোদন দেওয়া ওষুধগুলোর তালিকায় আছে— ফ্যাভিপিরাভির, ওসেল্টামিভির ও ইভারমেকটিন, রেকোনিল প্রভৃতি। এর মধ্যে ফ্যাভিপিরাভির তৈরি করেছে বিকন ফার্মা। রেকোনিল, ভিপিরাভির, রিটোনাভির/লোপিনাভির ককটেল তৈরি করবে ইনসেপ্টা ফার্মা। ফ্যাভিপিরাভির, ওসেল্টামিভির ও ইভারমেকটিন তৈরি করবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস। ফ্যাভিপিরাভির তৈরি করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
গত ৫ এপ্রিল বাংলাদেশের করোনা (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে ম্যালেরিয়ার ক্লোরোকুইন ওষুধ দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, অনেক উন্নত দেশে এ ওষুধ ব্যবহার করা হচ্ছে। আমরাও করবো। আমরা পর্যাপ্ত ওষুধ মজুদ রেখেছি। ম্যালেরিয়ার ক্লোরোকুইন ওষুধ দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সেবা দেওয়া হবে।
সোমবার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে ইনসেপ্টাও এখন বৃহৎ পরিসরে ওষুধটি তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশ ইনসেপ্টা থেকে এই ওষুধটি আমদানি করতে চাচ্ছে, কিন্তু দেশের স্বার্থ বিবেচনায়, দেশের মানুষের কথা মাথায় রেখে ইনসেপ্টা বর্তমানে এই ওষুধের রপ্তানি বন্ধ রেখেছে।
ইতোমধ্যে দেশের সব ওষুধের দোকানে পর্যাপ্ত পরিমাণে রেকোনিলের সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যেন দেশের যেকোনো প্রান্তে যেকোনো আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া যায়। দেশের মানুষের কথা বিবেচনা করে চিকিৎসকের নাগালের মধ্যে রাখার জন্য ইনসেপ্টা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগারকে (সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো—সিএমএসডি) ৩০ লাখ রেকোনিল ট্যাবলেট সরবরাহ করেছে। এমনকি ডিরেক্টর জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে (ডিজিডিএ) ৩ লাখ রেকোনিল ট্যাবলেট বিনা মূল্যে হস্তান্তর করেছে।
চীনের চিকিৎসকরা বলছেন, দেশটিতে গত ফেব্রুয়ারিতে ১৩৪ জন রোগীর পরীক্ষার জন্য ক্লোরোকুইন ব্যবহার করা হয়েছিল। এটি রোগীদের অসুস্থতার তীব্রতা কমাতে কার্যকর ছিল। তবে এই ফলাফল এখনো প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সরকারি টাস্কফোর্সের নেতৃত্বদানকারী চীনা শ্বাস-প্রশ্বাস বিশেষজ্ঞ ঝং নানশান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এ সংক্রান্ত ইতিবাচক প্রতিবেদনগুলো দ্রুত সর্বত্র প্রচার করা হবে।
ক্লোরোকুইন (এইচসিকিউ ও সিকিউ) ওষুধ ল্যাবের পরীক্ষাগারে করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করতে সক্ষম প্রমাণিত হয়েছে। সেল ডিসকভারি নামে এক সংবাদমাধ্যম জানায়, গত সপ্তাহে একটি চীনা গবেষণা দলের প্রকাশিত গবেষণায় এর ইতিবাচক কার্যকারিতার কথা জানানো হয়েছে।এ বিষয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রিভারসাইডের কোষ জীববিজ্ঞানের প্রফেসর কারিন লে রোচ এক ব্যাখ্যায় বলেন, এইচসিকিউ ও সিকিউ দুটোই দুর্বল ঘাঁটি, যা মানুষের কোষের অংশের পিএইচ উন্নত করে যাকে অর্গানেলস বলা হয়— যা প্রাণীদেহের অঙ্গগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ ও অ্যাসিডযুক্ত।চীনে করোনাভাইরাস মহামারি আকারে বিস্তার করার পর রোগীদেরকে এ ওষুধ দেওয়া হয়। পরবর্তীতে ফ্রান্সেও এর ব্যবহার হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনা আক্রান্ত রোগীদের ওপর এ ওষুধ প্রয়োগ করার কথা বলেছেন।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ইনফেকশাস ডিজিজ বিভাগের প্রধান অ্যান্থনি ফাওসি বার্তা সসংস্থা এএফপি-কে বলেন, যদিও এ ওষুধ ভিট্রোতে (অণুজীব, কোষ বা জৈবিক অণু দিয়ে সম্পাদিত) কাজ করেছিল। আমি এখনো ভিট্রোতে ক্লোরোকুইনের কার্যকারিতা দেখতে বৃহৎ ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর ফলাফলের অপেক্ষা করছি।তবে কয়েকটি গবেষণা এও বলছে, এ ওষুধ ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে। এ নিয়ে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রাক্তন কমিশনার পিটার পিটস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ক্লোরোকুইনের ব্যাপক ব্যবহার এমন ফল আনতে পারে যেখানে এ ওষুধের ঘটতি দেখা দিতে পারে। অনেকে নিজে কিনে চিকিৎসকের পরামর্শ ছাড়াই এটি সেবন করতে পারে। সে অবস্থায় তার শরীরে অন্য কোনো রোগ আছে যা কিনা এ ওষুধ সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া দেখাতে পারে। এর ধারাবাহিকতায় কয়েকটি দেশ ইতোমধ্যে সতর্কতা অবলম্বন করেছে। যেমন: স্পেন ‘বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ বাত ও লুপাস রোগীদের মধ্যে ক্লোরোকুইন ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে।ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেছেন, কেবল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তাদের চিকিৎসার জন্য ক্লোরোকুইন ব্যবহার করা যেতে পারে।যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের জেনেটিক কার্ডিওলজিস্ট মাইকেল অ্যাকারম্যান এএফপিকে বলেন, হার্টের সমস্যার কারণে প্রায় এক শতাংশ মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে আকস্মিক মৃত্যুর উচ্চ ঝুঁকিতে রয়েছেন। তাই মেডিকেল দলগুলোকে এ ওষুধ ব্যবহারের আগে তাদের ঝুঁকি বিশ্লেষণকে অবহিত করতে ইলেক্ট্রো-কার্ডিওগ্রাম করাতে হবে।
ক্লোরোকুইন মূলত ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এ ওষুধ মূলত সিনচোনা নামক গাছ থেকে তৈরি হয়। ক্লোরোকুইন অন্ত্রের বাইরে ঘটছে এমন অ্যামোনিয়ার সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। চিকিৎসাশাস্ত্রে এ ওষুধ রিউমাটয়েড আর্থ্রাইটিস ও লুপাসের মতো রোগে প্রদাহবিরোধক হিসেবে ব্যবহৃত হয়।
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এবং বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইটগুলোতে যে তথ্য দেয়া হয়েছে, তাতে বর্তমানে ২০টিরও বেশি প্রতিষেধক প্রাণী দেহে প্রয়োগের কাজ চলছে। কোভিড-১৯ একটি অত্যন্ত স্পর্শকাতর ও মারাত্মক আগ্রাসী ধরনের ভাইরাস হওয়ায় ওষুধ আবিষ্কারে সময় লাগছে। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাস থেকেই সাধারণত এন্টি ভাইরাস প্রতিষেধক আবিষ্কার করা হয়। হাম, যক্ষ্মা, গুটিবসন্ত ও মামস ইত্যাদি প্রাণঘাতী রোগের টিকা কিংবা প্রতিষেধক এভাবেই আবিষ্কৃত হয়েছে। এই সূত্র ধরেই তারা করোনাভাইরাসের টিকা কিংবা প্রতিষেধক ওষুধ আবিষ্কারের চেষ্টা অব্যাহত রেখেছেন।উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ১২৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১২ জন। বিশ্বে সর্বাধিক আক্রান্ত রোগী যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা৩ লাখ ৫২ হাজার ১৬০ জন। মৃতের সংখ্যা ১০ হাজার ৩০৯ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪৮৭ জন. মারা গেছে ৭৫৩ জন। 

ডব্লিউএইচও জানিয়েছে, করোনার প্রতিষেধক হিসেবে চারটি ওষুধ নিয়ে কাজ করা হচ্ছে। এর মধ্যে দুটি হলো ড্রাগ ককটেল। ইবোলার ওষুধ রেমডেসিভির, দুটি এইচআইভি ড্রাগ লোপিনাভির ও রিটোনাভির সংমিশ্রণ; লোপিনাভির ও রিটোনাভির প্লাস ইন্টারফেরন বিটা’র আরেকটি ককটেল; এবং অ্যান্টিম্যালেরিয়া ড্রাগ ক্লোরোকুইন।ফ্রান্সে ডিডিয়ার রাউল্টের নেতৃত্বে আইএইচইউ-মেডট্রিয়ানি ইনফেকশনের একটি দল চলতি মাসের তৃতীয় সপ্তাহে ৩৩ জন কোভিড-১৯ রোগীর ওপর একটি গবেষণা চালিয়েছে। সেখানে তারা জানতে পারে, ক্লোরোকুইন গ্রহণকারী রোগীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। অর্থাৎ এসব রোগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এটি অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে ব্যবহৃত হয়েছিল। যা সাধারণ অ্যান্টিবায়োটিক যা গৌণ ব্যাকটেরিয়া সংক্রমণ দমনে ব্যবহৃত হয়।

সূত্র অনলাইন ডেস্ক

বিষয়- আর্ন্তজাতিক, করোনা ভাইরাস,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর